নমস্কার। রিলায়েন্স ফাউন্ডেশন ও শশ্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র , নরেন্দ্রপুর, দক্ষিণ 24 পরগনার যৌথ উদ্দোগে সবুজ পশুখাদ্য সংরক্ষন সম্বন্ধে কিছু তথ্য প্রদান করা হচ্ছে।
সবুজ পশুখাদ্য দুভাবে সংরক্ষন করা হয় যথা ১. রোদে শুকিয়ে হে তৈরি করে এবং ২ . সরস অবস্থায় সাইলেজ তৈরি করে
হে তৈরির উপযুক্ত ফসল -দুর্বা ঘাস ,বরসীম ,বরবটি ,লুসান ইত্য।দি থেকে ভাল হে হয় ।
হে তৈরির পদ্ধত্তি - সবুজ পশুখ্দ্যা সাধারণত রোদ্রে শুকিয়ে হে তৈরি করা হয় । ভোরের শিশির শুকিয়ে গেলে সবুজ পশুখাদ্য কাটতে
হয় এবং তা জমিতে বিছিয়ে দেওয়া হয় । শুকনো সময় দু তিন বার উপর -নিচ করে উল্টে দেওয়া হয় । এইভাবে দু-তিন দিন রোদ্রে শুকিয়ে
নীল সবুজ পশুখ্যদ্যর জলীয় অংশ কমে ১৫ থেকে ২০ শতাংশ পৌছয় । এই অবস্থ্যায় কিছুটা হে নিয়ে যদি মোচড়ানো হয় তাহলে কান্ড ভেঙে যায় এবং সেখান থেকে কোনো জলীয় অংশ বের হয় না। এই ভাবে বোঝা হয় হে ঠিকমত তৈরি হয়েছে কি না । ভিজে জয়গায় হে রাখা চলবে না এবং গাদায় যাতে বৃষ্টির জল না ঢোকে তার জন্য পলিথিন দিয়ে ঢেকে রাখতে হবে ।
সাইলেজ তৈরি উপযোগী ফসল -ভুট্টা ,বাজরা ,জই ,লুসান
সাইলেজ তৈরির পদ্ধতি - সামান্য ঢালু জমিতে একটি গর্ত খননের জন্য একটি শুষ্ক স্থান চয়ন করুন এবং v মতো আকৃতি দিয়ে গর্তের গভীরতা ঢালু জমির উপরের দিক থেকে নীচের দিকে হ্রাস করা উচিত। সাধারণত, গর্তের আকারের আকার এবং মাত্রা নির্ভর করে যে পরিমাণ চারা সংরক্ষণ করা হবে তার উপর। উদাহরণস্বরূপ, 20 ব্যাগ চারা তৈরি করতে, একজনকে 2 ঘনমিটার গর্তের আকার দিতে হবে এবং 10 মিটার পলিথিন এবং 30 লিটার গুড়ের প্রয়োজন হবে।সাইলেজ তোলার সময় লক্ষ্য রাখতে হবে তা ভালো গুণসম্পন হয়েছে কি না । আরো বিস্তারিত জানার জন্য কল করুন রিলায়েন্স ফাউন্ডেশন এর নিঃশুল্ক সহায়তা নম্বর ১৮০০৪১৯৮৮০০ তে । তথ্যটি শোনার জন্য ধন্যবাদ।
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved. Terms & Conditions. Privacy Policy.