নমস্কার । রিলায়্যান্স ফাউন্ডেশন এর যৌথ উদ্দোগে চাষী ভাইদের ধানের মাজরা পোকাসম্বন্ধে কিছু তথ্য প্রদান করা হচ্ছে ।
যে সব ধানের সময়কাল ১১০ দিনের বেশি সে সব ধানে মাজরা পোকার আক্রমণ রোয়ার ৩০ দিনের মধ্যে হলে কিটনাশক ওষুধ ব্যবহারের প্রয়োজন নেই. আষাঢ়-কার্তিকের মাঝামাঝির মধ্যে(জুলাই-অক্টোবর) শতকরা অন্তত ৫ টি মাঝের পাতা বা শীষ শুকনো দেখা যায় এবং বন্ধু পোকা যেমন মাকড়সা, লেডি বিট্ল, লম্বা শুঁড় ঘাস ফড়িং, উড়চুঙ্গা, মিরিড বাগ, ওয়াটার বাগ এবং নানা ধরণের পরজীবী বন্ধু পোকা ইত্যাদির উপস্থিতি যদি শত্রু পোকার তুলনায় খুবই কম থাকে তখনই কীটনাশক যেমন ফিপ্রনীল ১ মিলি বা ট্রাইয়াজোফোস ১ মিলি প্রয়োগ করবেন. দানাদার কীটনাশক হিসেবে একর প্রতি ১২ কেজি কার্বোফিউরান ৩-জি বা ৪ কেজি ফরেট ১০-জি বা ৭.৫ কেজি ফিপ্রনীল ০.৩ জি প্রয়োগ করা হয়.তথ্যের উৎস কৃষি বিভাগ, খাতড়া, বাঁকুড়া।
আরো বিস্তারিত জানতে হলে রিলায়্যান্স ফাউন্ডেশন এর নি:শুল্ক হেল্প লাইন নম্বর এ কল করুন-১৮০০৪১৯৮৮০০তে।
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved. Terms & Conditions. Privacy Policy.