নমস্কার। রিলায়্যান্স ফাউন্ডেশন এর পক্ষ থেকে চাষী ভাইদের ধানে পাতা ধসা রোগ সম্বন্ধে তথ্য প্রদান করা হচ্ছে।
যে সকল চাষি বন্ধুরা বর্ষার ধান চাষ করেছেন তাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে, এই সময় ধান গাছে ব্যাকটেরিয়া ঘটিত পাতা ধসা রোগের আক্রমণ দেখা যাচ্ছে । এই রোগে আক্রান্ত গাছের পাতায় ডগা থেকে কিনারা বা মধ্যশিরা বরাবর হলুদ বা কমলা রঙের দাগ তৈরি হয়। পরবর্তীতে আক্রান্ত অংশ শুকিয়ে পুরো পাতাটি গুটিয়ে যায়। আক্রান্ত গাছে সাদা শিষ বের হয় । ব্যাকটেরিয়া ঘটিত এই রোগটি দেখা গেলে, প্রতি ১০ লিটার জলে ২ গ্রাম স্ট্রেপটোসাইক্লিন ও ৪০ গ্রাম কপার অক্সিক্লোরাইড এর মিশ্রন স্প্রে করুন । জমিতে চাপান হিসেবে নাইট্রোজেন সার প্রয়োগ বন্ধ রাখুন। এর সাত দিন পরে জৈব রোগনাশক হিসেবে সিউডোমোনাস ফ্লুওরেসেন্স, প্রতি লিটার জলে ৫ গ্রাম হারে গুলে মাঠে স্প্রে করলে ধান গাছের বৃদ্ধি স্বাভাবিক হবে এবং এই রোগের পুনরাগমন দেখা যাবেনা ।
তথ্যের উৎস রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্র, শশ্য সুরক্ষা বিভাগ, নিমপীঠ । ধন্যবাদ।
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||