নমস্কার । রিলায়্যান্স ফাউন্ডেশন ও বিএলডিও কালনা 2, পূর্ব বর্ধমানএর যৌথ উদ্দোগে পশুপালক ভাই ও বোনেদের ছাগলের পি. পি . আর (পোস্টিডস , পেটিটস রুমিনান্টাস)রোগ সম্বন্ধে কিছু তথ্য প্রদান করা হচ্ছে ।পিপিপিআর একটি ভাইরাস ঘটিত অসুখ। ছাগল ভেড়া প্রভৃতি গৃহপালিত প্রাণীর মধ্যে এই রোগ দেখা যায়। যেহেতু এটি ভাইরাসঘটিত রোগ এর নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। সিম্পটোমেটিক( উপসর্গ নির্ভর) চিকিৎসা করা হয়। পিপিআর এর উপসর্গগুলো হল জ্বর, ক্ষুধামান্দ্য বা খাদ্য গ্রহণে অনীহা, চোখ ও নাক দিয়ে জল পড়া, সর্দি-কাশি ও শেষ পর্যন্ত নিউমোনিয়া, ডায়রিয়া, মুখে ঘা। চিকিৎসা ঃ-যদিও এটি একটি ভাইরাস ঘটিত রোগ তথাপি এর সাথে সাথে সেকেন্ডারি ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটায় সম্ভাবনা খুবই বেশি। এই ব্যাকটেরিয়া সংক্রমণ এর মোকাবিলায় অ্যান্টিবায়োটিক ব্রেড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়। জ্বরের জন্য প্যারাসিটামল দেওয়া হয়। মুখের ঘা এর জন্য ফিটকিরি,সোহাগা, বা লেবুর জল ব্যাবহার করতে পারেন। ইউক্লিপটাস পাতা বা তেল মিশ্রিত ভাপ ভাল কাজ দেয়। আক্রান্ত ছাগলকে আলাদা এবং পরিস্কার রাখুন , আক্রান্ত স্থান জীবানু নাশক দিয়ে পরিস্কার করুন।এই রোগ প্রতিরোধের সবথেকে কর্যকরি উপায় হল PPR এর ভ্যাকসিনেশন। আরো বিস্তারিত জানতে হলে রিলায়্যান্স ফাউন্ডেশন এর নি:শুল্ক হেল্প লাইন নম্বর এ কল করুন-১৮০০-৪১৯-৮৮০০। তথ্যটি শোনার জন্য ধন্যবাদ।
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved. Terms & Conditions. Privacy Policy.