নমস্কার। রিলায়্যান্স ফাউন্ডেশন ও বিধান চন্দ্র কৃষি বিশ্ব বিদ্যালয় এর যৌথ উদ্দেগে চাষী ভাইদের ধানে পাতা মোড়ানো পোকা সম্বন্ধে তথ্য প্রদান করা হচ্ছে।
পাতা মোড়ানো পোকা পাতা লম্বালম্বি ভাবে মূ্ড়িয়ে পাতার সবুজ অংশ খেয়ে ফেলে, ফলে ক্ষতিগ্রস্ত পাতায় সাদা লম্বা দাগ দেখা যায়. খুব বেশী ক্ষতি করলে পাতা গুলো পুড়ে যাওয়ার মতো দেখায় । ক্ষতি গ্রস্ত পাতার কিনারা দিয়ে বিশেষ করে পাতার লালচে রেখা রোগ শুরু হতে পারে. পূর্ণবয়স্ক স্ত্রী পোকা পাতার মধ্যে শিরার কাছে ডিম পাড়ে । পোকাগুলো পাতার সবুজ অংশ খায় ও বড়ো হবার সাথে সাথে তারা পাতা লম্বালম্বি ভাবে মূ্ড়িয়ে একটা নলের মতা করে ফেলে । মোড়ান পাতার মধ্যেই পোকা গুলি পুত্তলীতে পরিনত হয় ।
দমন পদ্ধতি:-
১) আলোক পূর্ণ বয়্স্ক মথ মেরে ফেলা ।
২) জমিতে ডাল পালা পুঁতে পোকাখেকো পাখির সাহায্যে পূর্ণ বয়্স্ক মথ দমন করা ।
৩) শতকরা ২৫ ভাগ পাতার ক্ষতি হলে অনুমোদিত কীটনশক প্রয়োগ করা ।
আরো বিস্তারিত জানতে হলে রিলায়্যান্স ফাউন্ডেশন এর নি:শুল্ক হেল্প লাইন নম্বর এ কল করুন-১৮০০-৪১৯-৮৮০০। তথ্যটি শোনার জন্য ধন্যবাদ।
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved. Terms & Conditions. Privacy Policy.