নমস্কার । রিলায়েন্স ফাউন্ডেশন ও বিধানচন্দ্র কৃষি বিশ্ব বিদ্যালয় এর যৌথ উদ্দোগে ধানের বীজ শোধন সম্বন্ধে তথ্য প্রদান করা হচ্ছে।
ধানের বীজ শোধন একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় বিভিন্ন ধরনের বীজ জনিত এবং মাটি জনিত রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য। ধানের চারার কম বৃদ্ধি এবং খারাপ অঙ্কুরোদগম বিভিন্ন ব্যাকটেরিয়া জীবাণু বা ছত্রাকের কারণে হয়ে থাকে। ধান বীজ দুইভাবে শোধন করা যায় প্রথমটি হলো শুকনো ও দ্বিতীয়টি হলো ভেজা বীজ শোধন। শুকনো শোধনের ক্ষেত্রে ১ কেজি বীজ এ ১০ গ্রাম ছত্রাকনাশক ভালোভাবে মিশিয়ে নিতে হয় এবং ভেজা বীজ শোধন পদ্ধতিতে ১ কেজি বিশেষ ১ লিটার জলে ভিজিয়ে তার মধ্যে ২ গ্রাম ছত্রাকনাশক দিতে হয় । ছত্রাকনাশক হিসাবে কার্বেন্ডাজিম ব্যবহার করতে পারি। ধন্যবাদ।
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||