নমস্কার, রিলায়েন্স ফাউন্ডেশন ও শস্যশ্যমলা কৃষি বিজ্ঞান কেন্দ্র দ: ২৪পরগনা যৌথ উদ্যোগে মুরগির টিকাকরনের সূচি সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হচ্ছে।
1.প্রথম এক দিন বয়সে মারেক্সা রোগের জন্য এইচ ভি টি এম ডি ভ্যাকসিন দিতে হবে।
2. ৪-৭ দিন বয়সে রাণীক্ষেত রোগের জন্য আর ডি এফ ১ বা ল্যাসোটা ভ্যাকসিন দিতে হবে।
3. ১২-১৩ দিন বয়সে গামবোরো রোগের জন্য আই বি ডি বা গাম -বোরো ভ্যাকসিন দিতে হবে।
4. ৫-৬ সপ্তাহ বয়সে রানীক্ষেত রোগের জন্য ( বুস্টারডোজ) আর ডি এফ ১ বা ল্যাসোটা ভ্যাকসিন দিতে হবে।
5. ৭-৮ সপ্তাহ বয়সে মুরগির বসন্ত রোগের জন্য ফাউল পক্স ভ্যাকসিন দিতে হবে।
6. ৮-১০ সপ্তাহ বয়সে রাণীক্ষেত রোগের জন্য আর ডি আর ২ বি ভ্যাকসিন দিতে হবে।
7. ১৫-১৬ সপ্তাহ বয়সে সংক্রামক ব্রংকাইটিস রোগের জন্য আই বি ভ্যাকসিন দিতে হবে।
8. ১৮ সপ্তাহ বয়সে রাণীক্ষেত রোগ জন্য আর ডি আর ২ বি ভ্যাকসিন দিতে হবে।
আরো বিস্তারিত জানতে হলে রিলায়্যান্স ফাউন্ডেশন এর নি:শুল্ক হেল্প লাইন নম্বর এ কল করুন-১৮০০-৪১৯-৮৮০০। তথ্যটি শোনার জন্য ধন্যবাদ।
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved. Terms & Conditions. Privacy Policy.