নমস্কার । রিলায়্যান্স ফাউন্ডেশন ও কৃষি বিভাগ , ইন্দপুর, বাঁকুড়ার যৌথ উদ্দোগে চাষী ভাইদের সরিষার জাব পোকার নিয়ন্ত্রণ সম্বন্ধে কিছু তথ্য প্রদান করা হচ্ছে । সরিষা আমাদের রাজ্যে একটি গুরুত্বপূর্ণ তৈলবীজ জাতীয় ফসল। জাব পোকা সরিষার প্রধান শত্রু। ফুল থেকে ফল ধরার সময় তাপমাত্রা বাড়তে থাকে, তার সাথে এই পোকার অক্রমনও বাড়তে থাকে, তাই একে দমন করার জন্য কীটনাশক প্রয়োগ করতে হয়। কীটনাশক হিসেবে ইমিডাক্লোপ্রিড ১৮.৭ শতাংশ এস এল ০.৮ মিলি প্রতিলিটার বা থায়ামিথোকসাম ২৫% ০.৫ গ্রাম প্রতি লিটার জলে আঠা সহযোগে স্প্রে করতে হবে ।
আরো বিস্তারিত জানতে হলে রিলায়্যান্স ফাউন্ডেশন এর নি:শুল্ক হেল্প লাইন নম্বর এ কল করুন-১৮০০-৪১৯-৮৮০০। তথ্যটি শোনার জন্য ধন্যবাদ।
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||