সর্ষের পুস্টিসাধন সম্বন্ধে তথ্য 

নমস্কার ,রিলায়েন্স ফাউন্ডেশন ও  কৃষিবিজ্ঞান কেন্দ্র সোনামুখী, বাঁকুড়ার যৌথ উদ্দোগে সর্ষের পুস্টিসাধন সম্বন্ধে তথ্য প্রদান করা হচ্ছে। এই যে ক্ষেতে যে আমাদের এই পাতাগুলো জড়জোড়া হয়ে যাচ্ছে শুটিটা  দানাটা হালকা হচ্ছে না এর সমাধান কি? আমরা যেভাবে শরীরটাকে চালনা করার জন্য বিভিন্ন ধরনের খাদ্য উপাদান গ্রহণ করে থাকি তেমনি গাছ কিন্তু তার স্বাভাবিক বৃদ্ধি বা পুষ্টির জন্য বিভিন্ন খাদ্য উপাদানের প্রয়োজন হয়। আপনি যে সমস্যার কথাটা বললেন তলার পাতাগুলো দেখবেন অনেক ক্ষেত্রে হলদে হয়ে যাচ্ছে বা শুটিগুলো জড়াজড় ভাব হয়েছে গাছগুলো বসে যাচ্ছে, এটা সঠিক পুষ্টি সরবরাহ না হওয়ার জন্য কিন্তু এই সমস্যাটা হচ্ছে। তাহলে সে পুষ্টিটা সরবরাহ করতে আমাদের কি করতে হবে তার সাথেও আরেকটা জিনিস আমরা দিতে ভুলে যাই সেটা হচ্ছে মাইক্রোনিউট্রেন্ট বা অনুখাদ্য, এটি খুব অল্প পরিমাণে লাগে যেমন আমরা তরকারিতে লবণ দিই সেরকম কিন্তু আমরা অন্যান্য স্যারের সাথে অনু খাদ্যটাকে অল্প পরিমাণে জমিতে দিতে হয়। ধরুন কোনো কারণবশত যখন আপনার মনেহচ্ছে ফসলের ফুল গুলো ঝরে যাচ্ছে বা ফলগুলো ঠিকভাবে পুষ্ট হচ্ছে না এটা কিন্তু বোরণের জন্য, বোরণের ভূমিকাটা এখানে খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমাদেরকে একর প্রতি বা লিটার প্রতি আমাদেরকে বোরণ প্রয়োগ করতে হবে 24% ডব্লিউ পি  পাউডার যেটা থাকে সেটা আমরা দু গ্রাম প্রতিলিটার হারে যদি প্রয়োগ করি তাহলে এ ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়া সর্ষের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সালফার, কারণ সালফারটা কি হয় সার্ষের যে ঝাঝাঁলো গন্ধ থাকে না সেটা আনার জন্য কিন্তু সালফারের ভূমিকা গুরুত্বপূর্ণ। সালফার প্রয়োগ করি যদি জমির তৈরি করার সময় সালফারটা না প্রয়োগ করতে পারি ফুল যখন আসছে তখন মাল্টি মাইক্রো নিউটনের মিশ্রণ প্রতি লিটার জলের সাথে মিশিয়ে যদি ১৫ দিন অন্তর ফুল আসার সময় দিতে পারি তাহলে সেই ঘাটতিতে অনেকাংশে পূর্ণ হয় ।তাছাড়াও আমি যে তোমার কথাগুলো তলার পাতা হলদে হয়ে যাচ্ছে বলছেন সেজন্য এটা নাইট্রোজেনের ঘাটতির জন্য হয় আমরা যে কোন নাইট্রোজেন সার ব্যাবহার করতে পারি, যদি না করা হয় পরবর্তীতে উৎপাদন কিন্তু ঘাটতি হতে পারে তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে স্যারের ব্যবহারের মধ্য দিয়ে ফসলের উৎপাদন সঠিক রাখতে পারি | আরো বিস্তারিত জানতে কল করুন রিলায়েন্স ফাউন্ডেশন নিশুল্ক সহায়তা নাম্বার ১৮০০৪১৯৮৮০০। ধন্যবাদ।

Content Files
Content Comments
Likes Dislikes
Comment Author Date
Be the first to post a comment...
Content Tags
Get In Touch

Reliance Corporate Park 5 TTC Industrial Area,

Thane-Belapur Road, Ghansoli,

Navi Mumbai - 400701, Maharashtra

Follow Us

Kisan Grow

Machli

Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved. Terms & Conditions. Privacy Policy.