নমস্কার। রিলায়েন্স ফাউন্ডেশন ও কৃষি বিজ্ঞান কেন্দ্র , নরেন্দ্রপুরের যৌথ উদ্যোগে সমস্ত প্রাণীপালক ভাইদের ছাগলের উন্নত প্রজাতি ব্ল্যাকবেঙ্গল সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা হচ্ছে।
পশ্চিমবঙ্গের ব্ল্যাকবেঙ্গল ছাগল তার মাংস ও চামড়ার জন্য পৃথিবী বিখ্যাত। বাংলার কালো রঙের ছাগল পশ্চিমবঙ্গ, আসাম, বিহার, উড়িষ্যা ও পার্শ্ববর্তী বাংলাদেশে দেখা যায়। এই ছাগলের আকার ছোটো। ত্বক চকচকে, গায়ের লোম ছোটো। ১২ থেকে ১৪ মাস বয়সে প্রথম বাচ্চা দেয়। এই ছাগল গড়ে দুই থেকে তিনটি বাচ্চা একসাথে প্রসব করতে পারে। দুই বছরে তিনবার বাচ্চা দেবার ক্ষমতা আছে। নামমাত্র দানা ভুসি খেয়ে ছয় মাসের মধ্যে ৭ কেজি ওজন দিতে পারে। বাংলার এই নিজস্ব ছাগল স্থানীয় পরিবেশের একান্ত উপযোগী ও অধিক রোগ প্রতিরোধ ক্ষমতা যুক্ত।
আরো বিস্তারিত জানতে হলে রিলায়্যান্স ফাউন্ডেশন এর নি:শুল্ক হেল্প লাইন নম্বর এ কল করুন-১৮০০-৪১৯-৮৮০০। তথ্যটি শোনার জন্য ধন্যবাদ
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved. Terms & Conditions. Privacy Policy.