নমস্কার। রিলায়েন্স ফাউন্ডেশন ও বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় যৌথ উদ্যোগে চাষিভাইদের সরিষার বীজ বপন সম্বধে গুরত্বপূর্ন তথ্য প্রদান করা হচ্ছে ।
সরিষা বীজ দুই ভাবে বপন করা যায় হতে ছিটিয়ে বীজ বপন ও সারিতে বীজ বপন। জমি সম্পূর্ণ তৈরি হয়ে যাবার পরে বীজ বপন করতে হয়।ছিটিয়ে বুনলে সরিষা বীজ বপন করে মই দিয়ে ঢেকে দিতে হবে।
সারিতে বীজ বুনলে এক সারি থেকে অন্য সারির দূরত্ব ৩০ সে. মি. রাখতে হবে।দুটি গাছের দূরত্ব ১২-১৫ সেমি রাখুন।২-৪ সে.মি. গভীরতায় সরিষার বীজ বপন করতে হবে।
সরিষার বীজ ছোট। তাই বপনের সুবিধার জন্য বীজের সাথে ঝুরঝুরে মাটি অথবা ছাই মিশিয়ে নেওয়া যেতে পারে। সারি তে বীজ বপন করলে ভালো ।সারি করে বুনলে জমিতে সার, সেচ ও নিড়ানি দিতে সুবিধা হবে।বপনের সময় জমিতে বীজের অঙ্কুরোদগমের উপযোগী রস থাকতে হবে। মাটিতে পর্যাপ্ত রস থাকলে ২-৩ দিনের মধ্যে চারা ভালো বের হবে। বীজ বোনার আগে জমিতে সালফার টেস্টিং করে নিলে ভাল হয়। কম থাকলে ২০ কেজি সালফার প্রতি হেক্টর শেষ চাষের সময় জমিতে মেশান । ধন্যবাদ
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||