নমস্কার। রিলায়েন্স ফাউন্ডেশন ও বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় যৌথ উদ্যোগে চাষিভাইদের ধান কাটা সম্বধে গুরত্বপূর্ন তথ্য প্রদান করা হচ্ছে
ফসল পাকার সাথে সাথে ফসল কাটা উচিত। বিলম্ব হলে, ইঁদুর, পাখি, পোকামাকড়, ফসল তোলার সময় ঝড়ে জাওয়ার কারণে শস্য নষ্ট হতে পারে। সময়ে ফসলকাটা ভাল শস্যের গুণমান নিশ্চিত করে, উপভোক্তাদের গ্রহণযোগ্যতা নিশ্চিত করে। মাড়াইয়ের সময় শস্য ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা কম থাকে। ফসল কাটার সঠিক পর্যায় হল যখন প্রায় ৮০ শতাংশ ফসল পেকে যায় । ফসল কাটার সময় শিষের উপরের অংশ খড়ের রঙের হতে হবে। শস্য প্রায় 20 শতাংশ আর্দ্রতা ধারণ করবে। ফসল সাধারণত হাত দিয়ে নিচের প্রন্তে কাস্তে দিয়ে কাটা হয়। শস্যগুলিকে কেটে কয়েকদিন শুকানোর জন্য জমিতে রেখে দিতে হবে এবং পরে থোকায় থোকায় সংগ্রহ করে মাড়াইয়ের জন্য স্তুপীকৃত করতে হবে।
আরো বিস্তারিত জানতে হলে রিলায়্যান্স ফাউন্ডেশন এর নি:শুল্ক হেল্প লাইন নম্বর এ কল করুন-১৮০০-৪১৯-৮৮০০। তথ্যটি শোনার জন্য ধন্যবাদ
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved.