নমস্কার। রিলায়েন্স ফাউন্ডেশন ও বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় যৌথ উদ্যোগে চাষিভাইদের সরিষারজমিতে করাত মাছির নিয়ন্ত্রন ব্যাবস্থা সম্বধে তথ্য প্রদান করা হচ্ছে।
আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের সরিষা জমিতে করাত মাছির আক্রমণ হয়েছে ।পূর্ণাঙ্গ মাছির শরীর কমলা বর্ণের এবং ধোঁয়া রং এর স্বচ্ছ ডানাযুক্ত। লেদা গুলি কালচে সবুজ শরীর কুঞ্চিত ও আটজোড়া পা বর্তমান। লেদা গুলি সামান্য স্পর্শ পেলে কেন্নোর মত গুটিয়ে চুপচাপ হয়ে যায়। লেদা গুলি প্রথমে পাতা চেঁচে খায় এবং পরে পাতার কিনারা ধরে খেতে খেতে এগোয়। প্রকট আক্রমণে গাছে মধ্যশিরাযুক্ত পাতার কঙ্কাল পড়ে থাকে। গাছের গোড়ার দিকে পাতায় বেশি আক্রমণ করে।প্রতিকার ব্যবস্থা হিসাবে গাছ দুই থেকে তিন পাতা বয়সী হলে ঘন গাছ পাতলা করে প্রতি বর্গমিটারে ৩৫ থেকে ৪০ টি গাছ রাখতে হবে। খুব সকালে গাছের নিচের দিকের পাতার খাঁজ থেকে লেদা সংগ্রহ করে নষ্ট করে ফেলা যায়। খেতে আক্রমণ দেখা গেলে বা চারা ২৫ থেকে ৩০ দিন বয়স হলে জমিতে সেচ দিলে পোকার আক্রমণ কমে। আক্রমণ বেশি হলে।ফসলে পোকার সংখ্যা প্রতি বর্গফুটে ২ এর বেশি হলে ৫০ মিলি নিমতেল প্রতি ১০ লিটার জলে গুলে প্রয়োগ করুন। স্পর্শজনিত কীটনাশক প্রফেনোফস ১.৫ মিলি এক লিটার জলে গুলে স্প্রে করা যায় এইভাবে এই পোকা দমন করা যায়।
আরো বিস্তারিত জানতে হলে রিলায়্যান্স ফাউন্ডেশন এর নি:শুল্ক হেল্প লাইন নম্বর এ কল করুন-১৮০০-৪১৯-৮৮০০। তথ্যটি শোনার জন্য ধন্যবাদ
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved. Terms & Conditions. Privacy Policy.