নমস্কার রিলায়েন্স ফাউন্ডেশন ও প্রানী সম্পদ উন্নয়ন বিভাগ বাঁকুড়া এক নাম্বার ব্লকের যৌথ উদ্যোগে গবাদি পশুর টিকাকরন সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা হচ্ছে।
হিমোরেজিক সেপ্টিসেমিয়া বা গলাফোলা রোগ এবং ব্ল্যাক কোয়ার্টার বা বজবজে রোগ এই দুটি রোগ ব্যাকটেরিয়া ঘটিত সংক্রামক রোগ ।চিকিৎসা করার সময় পাওয়া যায় না। মৃত্যুর হার অনেক বেশি। তাই প্রতিরোধ করতে বছরে দুইবার ছয় মাস অন্তর বর্ষার আগে ও শীতের আগে টিকাকরণ সুনিশ্চিত করতে হবে। গবাদি পশুর থাকার জায়গা ও পুষ্টিকর খাবারের ব্যবস্থা করতে হবে।
।আর FMD বা এঁষো রোগের জন্য প্রতিবছর দুইবার বর্ষার আগে ও শীতের আগে আপনাদের গবাদি পশু যেমন গরু, মোষ, ছাগল,ও ভেড়া সকলকে টিকাকরণ করান।
আরো বিস্তারিত জানতে হলে রিলায়্যান্স ফাউন্ডেশন এর নি:শুল্ক হেল্প লাইন নম্বর এ কল করুন-১৮০০-৪১৯-৮৮০০। তথ্যটি শোনার জন্য ধন্যবাদ
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved.