নমস্কার। রিলায়েন্স ফাউন্ডেশন ও কৃষি বিজ্ঞান কেন্দ্র সোনামুখী , বাঁকুড়ার যৌথ উদ্যোগে চাষিভাইদের সরিষার ডাউনি মিলডিউ রোগের নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্বধে গুরত্বপূর্ন তথ্য প্রদান করা হচ্ছে ।
সর্ষের ডাউনি মিলডিউ এটি একটি ছত্রাক জনিত রোগ। এই রোগ টার লক্ষণ দেখে বুঝবেন কি ভাবে কৃষক বন্ধুরা জমিতে যদি যান জমি পরিদর্শন করার সময় লক্ষ করবেন গাছের গোড়ার দিকের যে পাতা টি থাকে গোড়ার দিকের পাতায় তলাতে এবং পাতার উপরের অংশে সাদা ছোপ ছোপ দাগ লক্ষ্য করা যায়। এই দাগ গুলি একে অপরের সাথে জুড়ে যায় জুড়ে গিয়ে পরবর্তী কি হয় শুঁকনো পাঁপড় এর মতো হায়ে যায়। এর ফলে গাছের যে স্বাভাবিক সালোকসংশ্লেষ প্রক্রিয়া ব্যাঘাত ঘটে। এর ফলে গাছ দূর্বল হয়ে যায়,শুঁটি যে আমরা লক্ষ্য করি তা স্বাভাবিকভাবে আসে না। অনেক ক্ষেত্রে বিকৃত আকারের শুঁটি হবে। এর ফলে উৎপাদনে কমে যাবে । এই ক্ষতি থেকে বাঁচতে গেলে প্রথম পর্যায়ে থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। যেমন পরিষ্কার পরিচ্ছন্ন চাষবাস করতে হবে । জমিতে যে অবাঞ্ছিত ঘাস বা অন্যান্য গাছ যেগুলো থাকে সেগুলিকে তুলে নষ্ট করতে হবে ।গাছের যখন ৪৫ দিন বয়স হবে সেই সময় স্পর্শ জনিত ছত্রাক নাশক প্রোপিনেব ৭০%Wp ৩ গ্রাম প্রতি লিটার জলের সাথে মিশিয়ে ফসলে স্প্রে করতে হবে। এর পরেও ১০দিন থেকে ১৫ দিন অন্তর যদি দেখা যায় এই রোগের প্রাদুর্ভাব বেড়েই চলেছে তাহলে অ্যাজোক্সিস্ট্রোবিন এর সাথে টেবুকোনাজোল ১.৫ml প্রতি লিটার জলের সাথে মিশিয়ে আঠা সহযোগে জমিতে যদি প্রয়োগ করতে হবে তাহলে এই রোগের প্রাদূর্ভাব টা অনেকাংশই কমবে ।
আরো বিস্তারিত জানতে হলে রিলায়্যান্স ফাউন্ডেশন এর নি:শুল্ক হেল্প লাইন নম্বর এ কল করুন-১৮০০-৪১৯-৮৮০০। তথ্যটি শোনার জন্য ধন্যবাদ
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved. Terms & Conditions. Privacy Policy.