সর্ষের সাদা মাছির এর নিয়ন্ত্রণ ব্যবস্থা 

নমস্কার। রিলায়েন্স ফাউন্ডেশন ও কৃষি বিজ্ঞান কেন্দ্র, সোনামুখী বাঁকুড়া এর যৌথ উদ্যোগ সর্ষের সাদা মাছির এর নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্বন্ধে তথ্য প্রদান করা হচ্ছে
সর্ষে তে রস শোষক পোকার মধ্যে Jassids একটি অন্যতম পোকা। এটা একধরনের রস শোষক পোকা হিসাবে দেখা যায়। সর্ষের রস টাকে চুষে খায়। রস চুষে খাওয়ার ফলে কী হয় গাছ কচি অবস্থায় বসে যায় গাছের বৃদ্ধি হয় না। ফুল ও ফল সঠিক ভাবে আসে না। শুঁটিটি সঠিক ভাবে না আসার জন্য এর ক্ষতির প্রকৃতি প্রায় ৬০ শতাংশ অধিক। স্বাভাবিকভাবে কৃষক বন্ধুদের এই পোকা নিয়ন্ত্রণের ব্যবস্থা নিতে হবে না হলে তার ফসলে প্রচুর ক্ষতির সম্ভবনা থাকে। নিয়ন্ত্রণ ব্যবস্থা হিসাবে প্রাথমিক অবস্থায় যখন এই পোকা অল্প জায়গায় আক্রমণ দেখা যাবে তখন নিম তেল ৩ ml প্রতি লিটার জলে সাথে মিশিয়ে স্প্রে করতে হবে। সমস্ত রকম পরিচর্যা করার পরেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না তখন পরিবেশ বান্ধব যে সমস্ত রাসায়নিক কীটনাশক পাওয়া যায় তা ব্যবহার করতে হবে। পরিবেশবান্ধব যে কীটনাশক আছে যেমন ফিপ্রোনিল ৫%এস.সি. ১-১.৫ ml প্রতি লিটার জলের সাথে মিশিয়ে স্প্রে করা যায়। এর সাথে অ্যাসিফেট ৭৫%ডব্লু. পি ১ গ্রাম প্রতি লিটার জলের সাথে মিশিয়ে স্প্রে করতে পারি। এছাড়াও অ্যাসিফেট ৫০%+ইমিডাক্লোপ্রিড১.৮% Sp ২.৫ গ্রাম প্রতি লিটার জলের সাথে মিশিয়ে যদি জমিতে ১০-১ ৫দিন অন্তর স্প্রে করা যায় তাহলে এই পোকার প্রাদুর্ভাব অনেকটাই কমে যায়। আরো বিস্তারিত জানতে হলে রিলায়্যান্স ফাউন্ডেশন এর নি:শুল্ক হেল্প লাইন নম্বর এ কল করুন-১৮০০-৪১৯-৮৮০০। তথ্যটি শোনার জন্য ধন্যবাদ

Content Files
Content Comments
Likes Dislikes
Comment Author Date
Be the first to post a comment...
Content Tags
Get In Touch

Reliance Corporate Park 5 TTC Industrial Area,

Thane-Belapur Road, Ghansoli,

Navi Mumbai - 400701, Maharashtra

Follow Us

Kisan Grow

Machli

Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved. Terms & Conditions. Privacy Policy.