সর্ষের শোষক পোকা বা থ্রিপস এর নিয়ন্ত্রণ ব্যবস্থা

নমস্কার। রিলায়েন্স ফাউন্ডেশন ও কৃষি বিজ্ঞান কেন্দ্র, সোনামুখী বাঁকুড়া এর যৌথ উদ্যোগ সর্ষের শোষক পোকা বা থ্রিপস এর নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্বন্ধে তথ্য প্রদান করা হচ্ছে
থ্রিপসের যে আক্রমণ আমরা লক্ষ্য করি জমিতে দেখা দিলে এটি একটি রস শোষক পোকা এরা রস টাকে চুষে খায়। চুষে খাওয়ার ফলে কী হয় গাছ বসে যায়। গাছ বসে যাওয়ার জন্য কি হয় এদের স্বাভাবিক ভাবে ফুল, ফল আসে না। ফুল, ফল বা শুঁটি না এলে সর্ষের ফলন কমে যায়। এই পোকাটিকে যদি সঠিক সময়ে প্রতিরোধ করতে পারি বা এটাকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে ফসলের উৎপদন তা হ্রাস হওয়ার সম্ভবনা কম থাকে। তাহলে কী কী ধরনের পরিচর্যা নিতে পারি ।প্রধানত যে গুলো হয় যেমন IPM বা সু সংহত পদ্ধতি নিয়ন্ত্রণ ব্যবস্থা অবলম্বন করতে হবে। আমরা সবাই জানি পরিষ্কার পরিচ্ছন্ন চাষবাস সু সংহত পদ্ধতির একটি ধাপ। তার সাথে সাথে যে সব জৈব কীটনাশক আছে জৈব কীটনাশকের মধ্যে মুখ্য কীটনাশক হচ্ছে নিম তেল। এই নিম তেল দশ হাজার PPM বাজারে পাওয়া যায় সেটি ৩-৫ Ml হারে জমিতে প্রয়োগ করতে পারি। কী ভেবে প্রয়োগ করবো জলের সাথে মিশিয়ে স্প্রে করবো। স্প্রে বিকালের দিকে করলে ভালো হয়। এছড়াও বাজারে যে সমস্ত পরিবেশবান্ধব কিটনাশক আছে সেই সমস্ত কীটনাশক আমরা নির্বাচন করবো। যেমন থায়ামেথক্সাম ২৫% ডব্লু. জি. ১গ্রাম ৩ লিটার জলের সাথে মিশিয়ে প্রয়োগ করতে পারি। এছাড়াও আছে অ্যাসিটামিপ্রিড সুপারিশ মাত্রায় ব্যবহার করতে পারি। ইমিডাক্লোপ্রিড যে কিটনাশক এটিও আমরা সুপারিশ মাত্রায় প্রতি লিটার জলে ০.৩ ml বা ১ ml ৩ লিটার জলে এই কম্বিনেশনে যদি জমি তে প্রয়োগ করতে পারি তাহলে এই পোকার উপদ্রব থেকে মুক্তি পাওয়া যায়। ধন্যবাদ

Content Files
Content Comments
Likes Dislikes
Comment Author Date
Be the first to post a comment...
Content Tags