নমস্কার। রিলায়েন্স ফাউন্ডেশন ও কৃষি বিজ্ঞান কেন্দ্র, সোনামুখী বাঁকুড়া এর যৌথ উদ্যোগ সর্ষের সাদা মরচে পোড়া রোগের এর নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্বন্ধে তথ্য প্রদান করা হচ্ছে।
সর্ষে তে আর একটি রোগ হয় যেটি হচ্ছে গাছের যখন ফুল, ফল আসে। ফুল,ফল আসার থেকে গাছের পরিপক্কতা পর্যন্ত রোগ টি দেখা দিতে পারে এটি কে সাদা মরচে পোড়া রোগ বলা হয়। এই রোগটি গাছের উপরের অংশে পাতা, কান্ড, এবং ফুল সবকিছুতেই আক্রমন লক্ষ্য করা যায়। এর লক্ষণ টা কেমন এর লক্ষণ হচ্ছে পাতার তলার অংশে ছোপ দাগ লক্ষ্য করা যায় এবং পরবর্তীতে এই ছত্রাক যে পস্টুল বলা হয় সে গুলি ফেটে গিয়ে এবড়ো খেবড়ো আকারের দাগ লক্ষ্য করা যায়। এবং গাছ টি বসে যায়। অনেকক্ষেত্রেই দেখা যায় যে পুষ্পমঞ্জরী থাকে যে ফুলটি থাকে এই পুষ্পমঞ্জরী টা ফুলে না পারিনত হয়ে সেট ডাটা আকারে হয়ে যায়। একটি সবুজ অংশের মতো লক্ষ্য করা যায় এবং গুচ্ছ মাথা টাইপের লক্ষণ দেখা যায়। তাহলে এই ধরনের লক্ষন দেখা দিলে আমারা সহজেই বুঝতে পারবো এটা কিন্তু যেটা ছত্রাক এর জন্য হচ্ছে। যে সমস্ত ছত্রাকনাশক বাজারে কিনতে পাওয়া যায় যেমন অ্যাজোক্সিস্ট্রোবিন সাথে টেবুকোনাজোল ১.৫ Ml প্রতি লিটার জলের সাথে মিশিয়ে প্রয়াগ করতে পারি। এছড়াও ক্রেসোক্সিম মিথাইল নামে একধরনের ছত্রাকনাশক আছে সেটিকেও সুপারিশ মাত্রায় যোগ প্রয়োগ করতে পারি। এছড়াও ক্লোরোথালোনিল ২ গ্ৰাম, থায়োফেনেট মিথাইল ১গ্রাম এই দুটি ছত্রাকনাশককে একি সঙ্গে মিশিয়ে প্রতি লিটার জলে যে সুপারিশ মাত্রা যদি প্রয়োগ করা যায় তাহলে এই যে রোগের প্রাদুর্ভাব তা কমানো যাবে।
আরো বিস্তারিত জানতে হলে রিলায়্যান্স ফাউন্ডেশন এর নি:শুল্ক হেল্প লাইন নম্বর এ কল করুন-১৮০০-৪১৯-৮৮০০। তথ্যটি শোনার জন্য ধন্যবাদ
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved. Terms & Conditions. Privacy Policy.