মাটি ও সার ছাড়া শুধুমাত্র জলের সাহায্যে প্রানীর খাবার তৈরি 

নমস্কার। রিলায়েন্স ফাউন্ডেশন ও অশোকনগর কৃষি বিজ্ঞান কেন্দ্র, উত্তর 24 পরগনা এর যৌথ উদ্দোগে মাটি ও সার ছাড়া শুধুমাত্র জলের সাহায্যে প্রানীর খাবার তৈরি সম্পর্কে কিছু তথ্য প্রদান করা হচ্ছে।
মাটি ছাড়া, সার ছাড়া শুধুমাত্র জলের সাহায্যে ফডার তৈরি ।সমস্ত চাষীরা হাইড্রোপনিক করতে পারেন, আপনারা,গম,ভুট্টা,ছোলা,গম যা খুশি চাষ করতে পারেন এর মাধ্যমে। আপনারা যে বীজ ব্যবহার করবেন তা 48 ঘন্টা সেটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে 48 ঘন্টা পরে তাকে একটা ট্রের উপরে ছড়িয়ে নিতে হবে। এবার আপনি একটা করতে যত খুশি ট্রে যুক্ত করতে পারেন। কিন্তু ছড়িয়ে দেওয়ার পরে এই ট্রেতে মাঝে মাঝে জল স্প্রে করতে হবে, এই জল জমে যাতে বীজ পচে না যায় তার জন্য এই ট্রে গুলোকে আনত রাখতে হয়। এই ভাবে যদি আমরা দিনে 2 ঘন্টা পর পর জলস্প্রে করতে থাকি তাহলে দুদিন পরে অংকুর বেরোবে সে গুলোকে হাঁস বা মুরগিকে খাওয়াতে পারি। চার থেকে পাঁচ দিনে আপনারা এটা ছাগলকে খাওয়াতে পারবেন এবং তারপর আর সাত-আট দিনে যতটা বড় হবে সেটা গরুকে খাওয়ানো যাবে। তারফলে আমাদের কোনো রকম পরিশ্রম ছাড়া এবং আমরা এই ঘাস. আমরা আমাদের গবাদিপশুর জন্য পেয়ে যাব এবং এটাকে যদি আপনি একটার ওপর একটা সার দিয়ে করেন তাহলে অল্প জায়গা আরো বেশি এরকম রাখতে পারবেন। তথ্যটি শোনার জন্য ধন্যবাদ

Content Files
Content Comments
Likes Dislikes
Comment Author Date
Be the first to post a comment...
Content Tags