নমস্কার। রিলায়েন্স ফাউন্ডেশন ও কৃষি বিজ্ঞান কেন্দ্র সোনামুখী , বাঁকুড়ার যৌথ উদ্যোগে চাষিভাইদের সরিষার পাউডার রোগের নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্বধে গুরত্বপূর্ন তথ্য প্রদান করা হচ্ছে ।
রোগের লক্ষণ - প্রথমে গাছের গোড়ার দিকে পাতার ওপর সাদা পাউডারের ছোপ ছোপ দাগ দেখা যায় এবং পাতার সবুজ অংশ ফ্যাকাসে হয়ে যায়। সাদা পাউডার আবৃত দাগগুলি আয়তনে বাড়ে এবং পাতার নিচের দিকেও সাদা পাউডার দেখা যায়। প্রকট আক্রমণে পাতার দু-পাশ সাদা পাউডারের সম্পূর্ণ ঢেকে যায়। তারপর পাতা হলুদ হয়ে অকালে ঝরে পড়ে । গাছে সালোকসংশ্লেষ ব্যাহত হয় এবং বৃদ্ধিও কমে যায়। ঘন করে লাগানো গাছে আর্দ্র ও ছায়াযুক্ত স্থানে সহজে রোগ ধরে। প্রতিকার ব্যবস্থা হিসাবে আক্রান্ত গাছে ১৫ দিন অন্তর দুবার থায়োফ্যানেট মিথাইল (১গ্ৰাম/লিটার) বা কার্বেনডাজিম (১গ্রাম/লিটার) জলে গুলে স্প্রে করা হয়। ধন্যবাদ
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||