নমস্কার। রিলায়েন্স ফাউন্ডেশন ও অশোকনগর কৃষি বিজ্ঞান কেন্দ্র, উত্তর 24 পরগনা এর যৌথ উদ্দোগে জন্মের সময় বাছুরের যত্ন সম্বন্ধে তথ্য প্রদান করা হচ্ছে।
প্রসবের কয়েকদিন আগে গর্ভবতী গাভীকে আলাদা জায়গায় রাখতে হবে। জায়গাটি পরিষ্কার , শুষ্ক ও স্বাস্থ্যকর হওয়া প্রয়োজন। এই সময় নরম পায়খানা হয় এমন খাদ্য (laxative feed) ও প্রচুর পরিমাণে পানীয় জল খেতে দিতে হবে। শয্যা উপকরণ(bedding) যেমন নরম খড় বা উরুলি বিছিয়ে দেওয়া দরকার এবং প্রয়োজন হলে প্রতিদিন তা পাল্টে দিতে হবে। এইসব করার মূলে রয়েছে সহজ প্রসব যাতে বাছুরের কোন ক্ষতি না হয়।
আরো বিস্তারিত জানতে হলে রিলায়্যান্স ফাউন্ডেশন এর নি:শুল্ক হেল্প লাইন নম্বর এ কল করুন-১৮০০-৪১৯-৮৮০০। তথ্যটি শোনার জন্য ধন্যবাদ
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved.