মুরগীর খাদ্য তৈরি করার পদ্ধতি

নমস্কার। রিলায়েন্স ফাউন্ডেশন ও শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র, দক্ষিণ ২৪ পরগনার যৌথ উদ্যোগে মুরগীর খাদ্য তৈরি করার পদ্ধতি সম্বন্ধে তথ্য প্রদান করা হচ্ছে।
মুরগির পুষ্টিকর খাদ্যাংশ এর চাহিদা অনুযায়ী প্রথমে সুষম খাদ্যের ফর্মুলা তৈরি করা হয়। বিভিন্ন খাদ্যোপাদান মিশিয়ে মুরগির খাদ্য তৈরি করা হয় যাতে মুরগির বৃদ্ধি ও ডিম উৎপাদনের জন্য প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্যাংশ মুরগি এই খাদ্য থেকে পায়। কয়েকটি ধাপে বিভিন্ন খাদ্যোপাদান মিশিয়ে মুরগির খাদ্য তৈরি করা হয়।এই ধাপ গুলী হলো
(১) গোটা ও শক্ত খাদ্য উপাদান গুলিকে (যেমন-ভুট্টা, গম, জোয়ার বিভিন্ন ধরনের খোল প্রভৃতিকে) ভেঙে এদের সাইজ ছোট করা হয়। এই জন্য গ্রাইন্ডিং মেশিন ব্যবহার করা হয়।
(২) এরপর বিভিন্ন ধরনের খাদ্য উপাদান গুলিকে একসঙ্গে মেশানো হয়। একে ব্লেন্ডিং করা বলে। এই সময় বিভিন্ন পাউডার জাতীয় উপাদানও (ভিটামিন ,খনিজ পদার্থের মিশ্রণ প্রভৃতি) মেশানো হয়।
(৩) মেশিনের সাহায্যে সমস্ত খাদ্য উপাদান গুলি কে কমপক্ষে কুড়ি মিনিট ভালোভাবে মেশানো হয়।
(৪) এরপর এ তৈরি করা সুষম খাদ্য প্লাস্টিক বা চটের ব্যাগে ভরে ঠিকমতো ওজন করে গুদামজাত করা হয় । এই পদ্ধতিতে সুষম খাদ্য তৈরি করাকে মুরগির ম্যাশ জাতীয় খাদ্য বলা হয়। তথ্যটি শোনার জন্য ধন্যবাদ

Content Files
Content Comments
Likes Dislikes
Comment Author Date
Be the first to post a comment...
Content Tags