নমস্কার। রিলায়েন্স ফাউন্ডেশন ও বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে চাষিভাইদের সরিষার শুঁটি ছিদ্রকারী পোকার দমন ব্যবস্থা সম্বধে তথ্য প্রদান করা হচ্ছে ।
প্রথম অবস্থায় শুঁটি ছিদ্রকারী পোকা ছোটো থাকার সময়ে নরম কচি পাতা খেয়ে নেয়। আর যখন সরিষা গাছে ফুল ও শুঁটি, আসে তখন এরা খুব বেশি আক্রমণ করে ।সরিষা গাছের শুঁটির ভিতরে যে বীজ টা থাকে সেই বীজকে খেয়ে নেয়। ফলে গাছে ভালো শুঁটি আসে না। অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়। প্রতিকার ব্যবস্থা হিসাবে সরিষা জমিতে ফেরোমোন ফাঁদ লগাতে হবে তাহলে বোঝা যাবে জমিতে পোকার আক্রমণ হয়ছে কি না। রাসায়নিক কীটনাশক হিসাবে ল্যাম্বডা সাইহ্যালোথ্রিন ৫ % ইসি ১.৫ মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে এই পোকাকে নিয়ন্ত্রন করা যায়।
আরো বিস্তারিত জানতে হলে রিলায়্যান্স ফাউন্ডেশন এর নি:শুল্ক হেল্প লাইন নম্বর এ কল করুন-১৮০০-৪১৯-৮৮০০। তথ্যটি শোনার জন্য ধন্যবাদ
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved.