নমস্কার রিলায়েন্স ফাউন্ডেশন ও ক্যালকাটা সোসাইটি ফর প্রফেশনাল অ্যাকশন ইন ডেভেলপমেন্ট (SPADE) এর যৌথ উদ্যোগে কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড (CIF)। সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা হচ্ছে।
জাতীয় গ্রামীণ জীবিকা মিশনের মূল লক্ষ্য দারিদ্র দূরীকরণ এবং জীবিকা বিকাশ - যার ভিত্তি মহিলা স্বনির্ভর গোষ্ঠী। জীবিকা বিকাশের জন্য প্রয়োজন ঋণ। আর গ্রাম পঞ্চায়েত ভিত্তিক সংঘ সমবায়ের মাধ্যমে শেয়ার হোল্ডার স্বনির্ভর গোষ্ঠীকে নমনীয় শর্তে দেওয়া হয় সমষ্টি বিনিয়োগ তহবিল বা কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড (CIF)। গোষ্ঠী শেয়ার মূল্যের অনুপাতে কিন্তু সর্বোচ্চ ১.৫০ লক্ষ টাকা পর্যন্ত CIF থেকে ঋণ পেতে পারে। এর জন্য গোষ্ঠীকে অবশ্যই বিনিয়োগ পরিকল্পনা বা MIP সহ প্রয়োজনীয় নথী সংঘ সমবায়কে জমা করতে হবে। গোষ্ঠী থেকে সদস্যারা MIP অনুসারে ঋণ নেবে এবং গোষ্ঠীর মাধ্যমেই আবার সংঘ সমবায়কে এই ঋণ পরিশোধ করবে।
আরো বিস্তারিত জানতে হলে রিলায়্যান্স ফাউন্ডেশন এর নি:শুল্ক হেল্প লাইন নম্বর এ কল করুন-১৮০০-৪১৯-৮৮০০। তথ্যটি শোনার জন্য ধন্যবাদ
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved. Terms & Conditions. Privacy Policy.