নমস্কার রিলায়েন্স ফাউন্ডেশন ও ক্যালকাটা সোসাইটি ফর প্রফেশনাল অ্যাকশন ইন ডেভেলপমেন্ট (SPADE) এর যৌথ উদ্যোগে উৎপাদক গোষ্ঠী সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা হচ্ছে।
বর্তমানে বিভিন্ন ব্লকে NRLM সম্মত মহিলা স্ব-নির্ভর গোষ্ঠীর সদস্যাদের নিয়ে চলছে উৎপাদক গোষ্ঠী বা Producer Group (PG) গঠনের কাজ। একটি PG -র সদস্যা হবে ২৫-৩৫ জন গোষ্ঠীভুক্ত মহিলা উৎপাদক, যাঁরা কৃষি ও কৃষি সম্পর্কিত কাজের সাথে যুক্ত। প্রতি PG -র একটি সাধারণ পর্ষদ থাকবে যার সদস্যা হবেন সকল সদস্যা। PG -র দৈনন্দিন কাজ পরিচালনার জন্য তিনজন পদাধিকারী থাকবেন। মূলতঃ মহিলা উৎপাদকদের উৎপাদন, পণ্য প্রক্রিয়াজাতকরণ, মূল্য সংযোগ, বিপণন, প্রশিক্ষণ, পরিকাঠামোর সুবিধা প্রদান করে জীবিকার বিকাশ করে এই উৎপাদক গোষ্ঠীর উদ্দেশ্য।
আরো বিস্তারিত জানতে হলে রিলায়্যান্স ফাউন্ডেশন এর নি:শুল্ক হেল্প লাইন নম্বর এ কল করুন-১৮০০-৪১৯-৮৮০০। তথ্যটি শোনার জন্য ধন্যবাদ
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved. Terms & Conditions. Privacy Policy.