মহিলা চাষি বোনেদের FPC গঠন ও বিকাশ সম্পর্কে তথ্য

নমস্কার রিলায়েন্স ফাউন্ডেশন ও ক্যালকাটা সোসাইটি ফর প্রফেশনাল অ্যাকশন ইন ডেভেলপমেন্ট (SPADE) এর যৌথ উদ্যোগে মহিলা চাষি বোনেদের FPC গঠন ও বিকাশ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা হচ্ছে।
কৃষি নির্ভর ভারতীয় অর্থনীতির মূল ভিত্তি কৃষি ও কৃষি সম্পর্কিত অর্থনৈতিক উদ্যোগ। কৃষি ও কৃষকের কল্যানে সেন্ট্রাল সেক্টর স্কিম -এ দেশ জুড়ে চলছে "১০,০০০ কৃষক উৎপাদক সংস্থা বা FPC গঠন ও বিকাশ" এর প্রকল্প। কেন্দ্রীয় সরকার ছাড়াও রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর ও বিভিন্ন কর্পোরেট এগিয়ে এসেছে এই FPC গঠনের কাজে। কৃষকরা আজ নিজেদের তৈরি কোম্পানীর মাধ্যমেই স্বল্প মূল্যে উৎপাদনের বিভিন্ন উপকরণ ক্রয়ের পাশাপাশি ন্যায্য দামে বিক্রি করতে পারবে তাঁদের উৎপাদিত ফসল। মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যাদের নিয়েও বিভিন্ন ব্লকে চলছে FPC গঠনের কাজ। নিজেদের পুঁজি ছাড়াও সরকারী ইকুইটির সংস্থান, কোম্পানি পরিচালনার জন্য পেশাদারি কর্মী নিয়োগ, ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতির সহায়তা, কৃষিতে আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের ব্যবস্থা ও পণ্য বিক্রির সহায়তা রয়েছে এই কর্মসূচিতে।
বিশদ জানতে ফোন করুন রিলায়েন্স ফাউন্ডেশন এর নিঃশুল্ক হেল্পলাইন নম্বর ১৮০০ ৪১৯ ৮৮০০ - এ প্রতিদিন সকাল সাড়ে নটা থেকে রাত সাড়ে সাত টা পর্যন্ত।

Content Files
Content Comments
Likes Dislikes
Comment Author Date
Be the first to post a comment...
Content Tags