নমস্কার। রিলায়েন্স ফাউন্ডেশন ও প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগ, পূর্ব বর্ধমান এর যৌথ উদ্দোগে গরুর গলাফোলা রোগ সম্বন্ধে তথ্য প্রদান করা হচ্ছে ।
গরুর একটা খুব সাংঘাতিক রোগ হিমোরেজিক সেপ্টিসেমিয়া বা H.S। আমাদের দেশীয় ভাষায় কোথায় বলে গলাফোলা রোগ কোথায় বলে বাদলা রোগ। এটি একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ । এই রোগটি হলে গরুর গলা ফুলে যায় , খাওয়া বন্ধ করে দেয় প্রচুর জ্বর হয় ১০৬-১০৭ ডিগ্রী আর প্রচন্ড শ্বাসকষ্ট হবে । শ্বাস নেওয়ার সময় বীভৎস জোরে শব্দ হবে যে শব্দ কয়কশো মিটার দূর থেকে সেই শব্দ পাওয়া যাবে ।এইটার চিকিৎসা আছে এটা পেনিসিলিন দিয়ে চিকিৎসা করা যায় স্ট্রেপটোপেনিসিলিন দিয়ে চিকিৎসা করা যায় অ্যামোক্সিসিলিন দিয়ে চিকিৎসা করা যায় কিন্তু চিকিৎসা না করলে এই রোগটি কিন্তু সাংঘাতিক রোগ গরু চার থেকে পাঁচ দিনের মধ্যে মারা যাবে সুতরাং এই রোগটা হওয়া মাত্রাই ডক্টর এর সাথে পরামর্শ করতে হবে জ্বর এর ওসুধ দিতে হবে এন্টিহিস্টামিন দিতে হবে। হাই ডোজ এর যে সমস্ত অ্যান্টিবায়োটিক গুলোর কথা বললাম সেই ধরনের অ্যান্টিবায়োটিক গুলো দিতে হবে।
আরো বিস্তারিত জানতে হলে রিলায়্যান্স ফাউন্ডেশন এর নি:শুল্ক হেল্প লাইন নম্বর এ কল করুন-১৮০০-৪১৯-৮৮০০। তথ্যটি শোনার জন্য ধন্যবাদ
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved. Terms & Conditions. Privacy Policy.