নমস্কার। রিলায়েন্স ফাউন্ডেশন ও প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগ, পূর্ব বর্ধমান এর যৌথ উদ্দোগে গরুর টিকাকরন বা ভ্যাকসিনেশন সম্বন্ধে তথ্য প্রদান করা হচ্ছে ।
সমস্ত প্রাণীর ক্ষেত্রেই রোগ প্রতিরোধ করা একটি গুরত্বপূর্ন বিষয়। যেটা বলা হয় রোগের প্রতিরোধ করা রোগের চিকিৎসা করার চেয়ে অনেক ভালো। এখন গরুর কোন কোন রোগ কে আমারা প্রতিরোধ করতে পারি এবং কী ভাবে পারি।আমরা রোগ প্রতিরোধ যে পদ্ধতি তে করে থাকি তাকে বলা হয় টিকাকরন বা ভ্যাকসিনেশন। গরুর কতো গুলো ভ্যাকসিনেশন করা হয় বর্ষাকালের আগে আর কতো গুলো ভ্যাকসিনেশন করা হয় শীতকালে। আমারা শীতকালে যে ভ্যাকসিনেশন গুলো করে থাকি সাধারনত সেট হচ্ছে H.S এবং B.Q। H.S মানে হিমোরেজিক সেপ্টিসেমিয়া এটি একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ গলা ফোলা রোগ বলা হয়।B.Q এটিও ব্যাকটেরিয়া রোগ বজবজে রোগ বলা হয়। চামড়ার নীচে চাপ দিলে বজবজ করে শব্দ হয়। মাংসপেশি পচতে শুরু করে খুব ভয়ংকর রোগ চিকিৎসা না করলে সারানো মুশকিল। এই B.Q বা বজবজে রোগ ভ্যাকসিনেশন এবং H.S গলাফোলা রোগের ভ্যাকসিনেশন আমরা শীতকালে করে থাকি।
আরো বিস্তারিত জানতে হলে রিলায়্যান্স ফাউন্ডেশন এর নি:শুল্ক হেল্প লাইন নম্বর এ কল করুন-১৮০০-৪১৯-৮৮০০। তথ্যটি শোনার জন্য ধন্যবাদ
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved. Terms & Conditions. Privacy Policy.