নমস্কার। রিলায়েন্স ফাউন্ডেশন ও বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে চাষি ভাইদের সর্ষের কাটা ও মাড়াই ব্যবস্থাপনা সম্বন্ধে তথ্য প্রদান করা হচ্ছে।
সঠিক সময়ে ফসল কাটা খুবই গুরুত্বপূর্ণ এতে ফসলের গুণগত মান এবং শুঁটি ফেটে ফসলের ক্ষতি কমানো যায় । 3/4 ভাগ সরিষা হলুদ হয়ে গেলে ফসল কাটুন। ফসল কাটতে দেরী হলে শস্যের ওজন এবং শস্যে তেলের পরিমাণ কমে যায়। সকালে সরিষা তোলার কাজ করা বেশি উপকারী। রাতে শিশির পড়ার কারণে সেগুলো আর্দ্র হয়ে যায়। সকালে ফসল তুললে ঝড়ে পড়ার সম্ভাবনা কমে যায় । ফসল তোলার পর, কিছু দিন রোদে রেখে ফসল শুকিয়ে নিতে হয়। বীজে আর্দ্রতা 15 থেকে 20 শতাংশ নিয়ে আসতে হবে ।
আরো বিস্তারিত জানতে হলে রিলায়্যান্স ফাউন্ডেশন এর নি:শুল্ক হেল্প লাইন নম্বর এ কল করুন-১৮০০-৪১৯-৮৮০০। তথ্যটি শোনার জন্য ধন্যবাদ
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved. Terms & Conditions. Privacy Policy.