নমস্কার। রিলায়েন্স ফাউন্ডেশন ও প্রাণী সম্পদ বিকাশ বিভাগ, নদীয়া এর যৌথ উদ্দোগে গ্রীষ্মকালীন গবাদিপশুর পরিচর্যার সম্বন্ধে কিছু তথ্য প্রদান করা হচ্ছে ।
গ্রীষ্মকালে গবাদি পশু এবং হাঁস-মুরগি বিশেষ পরিচর্যার প্রয়োজন, এই সময় প্রানীর জলের প্রয়োজনীয়তা খুব বেশি হয়। তাই তাদের প্রয়োজন নিয়মিত স্নান করানোর পাশাপাশি যদি তাদের খাওয়ার পদ্ধতিতে তৈরি করা গুড় ও লবণ মিশ্রিত জল খাওয়াতে পারি তাহলে খুব ভালো হয়, এছাড়া বাজারে বিভিন্ন নামের ORS এর প্যাকেট পাওয়া যায়, যদি আমরা সেগুলো সংগ্রহ করে জলের সঙ্গে মিশিয়ে খাওয়াতে পারে সেটি গবাদিপশুর স্বাস্থ্যের পক্ষে বিশেষ উপকারী , এই সময়ে গবাদিপশুকে কৃমিনাশক ঔষধ খাওয়ানোর ক্ষেত্রে বিশেষ সর্তকতা অবলম্বন করা প্রয়োজন, কৃমিনাশক ঔষধ খাওয়ানোর পরে তাদের রোদে রাখা যাবে না এরপর মনে রাখতে হবে টিকাকরণের পরেও রোদ্রে রাখা যাবেনা, গ্রীষ্মকালে উন্নত প্রজাতির গাভীর ক্ষেত্রে গোয়ালঘরে ফ্যানের ব্যবস্থা করতে হবে । তথ্যটি শোনার জন্য ধন্যবাদ।
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||