রোদ্রের তাপ থেকে কি ভাবে নিজেদের ও গৃহ পালিত প্রাণিদের সুরক্ষিত রাখার নিয়মবলী

নমস্কার। রিলায়েন্স ফাউন্ডেশন ও ভারতীয় আবহাওয়া বিভাগ এর যৌথ উদ্যোগে এই রোদ্রের তাপ থেকে কি ভাবে নিজেদের ও গৃহ পালিত প্রাণিদের সুরক্ষিত রাখবেন সেই সম্বন্ধে তথ্য প্রদান করা হচ্ছে।
* যতটা সম্ভব বাড়ির ভিতরে থাকুন এবং সূর্যের আলোর সংস্পর্শে আশা এড়িয়ে চলুন।
* হালকা ওজনের, হালকা রঙের, ঢিলেঢালা, সুতির পোশাক পরুন।
* আপনার মাথা ঢেকে রাখুন: পিক আওয়ারে বাইরে যাওয়ার সময় একটি ভেজা কাপড়, টুপি বা ছাতা ব্যবহার করুন।
ডিহাইড্রেশন এড়াতে পিপাসা না লাগলেও পর্যাপ্ত জল পান করুন।
* নিজেকে হাইড্রেটেড রাখতে ওআরএস (ওরাল রিহাইড্রেশন সলিউশন), ঘরে তৈরি পানীয় যেমন লস্যি, তোরানি (ভাতের জল), লেবুর জল, ঘোল এবং নারকেলের জল ব্যবহার করুন।
* বয়স্ক, শিশু, অসুস্থ বা অতিরিক্ত ওজনের বিশেষ যত্ন নিন কারণ তারা অতিরিক্ত গরমে বেশি সংবেদনশীল।
* শিশুদেরকে কখনই বন্ধ যানবাহনে বা দীর্ঘ সময়ের জন্য সরাসরি সূর্যালোকের মধ্যে একা রাখবেন না।
* অ্যালকোহল এবং কোল্ড ড্রিংকস্ এড়িয়ে চলুন কারণ এগুলো শরীরকে ডিহাইড্রেট করে। গবাদি পশুদের সুরক্ষিত রাখতে দুপুরের সময় পশুকে গাছের ছায়ায় বা শেডের নিচে রাখুন।
* প্রচণ্ড গরমের সময়, দিনে দুই থেকে তিনবার ঠাণ্ডা জল দিয়ে পশুদের স্নান করান।
* তাদের পান করার জন্য প্রচুর পরিমাণে পরিষ্কার এবং ঠান্ডা জল সরবরাহ করুন।
* ঠাণ্ডা সময় তাদের চারণ করান। আরো বিস্তারিত জানতে হলে রিলায়্যান্স ফাউন্ডেশন এর নি:শুল্ক হেল্প লাইন নম্বর এ কল করুন-১৮০০-৪১৯-৮৮০০। তথ্যটি শোনার জন্য ধন্যবাদ

Content Files
Content Comments
Likes Dislikes
Comment Author Date
Be the first to post a comment...
Content Tags
Get In Touch

Reliance Corporate Park 5 TTC Industrial Area,

Thane-Belapur Road, Ghansoli,

Navi Mumbai - 400701, Maharashtra

Follow Us

Kisan Grow

Machli

Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved. Terms & Conditions. Privacy Policy.