নমস্কার। রিলায়েন্স ফাউন্ডেশন ও প্রাণী সম্পদ বিকাশ বিভাগ নদীয়ার যৌথ উদ্যোগে গরু ও বাছুরের পা ও মুখে ঘা রোগ নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্বন্ধে তথ্য প্রদান করা হচ্ছে।
এঁষো বা খুরিয়া এটি ভাইরাস ঘটিত রোগ। এই রোগের প্রধান লক্ষণ হলো প্রচন্ড জ্বর হবে, জিভের উপরে ও মাড়িতে ঘা হবে, মুখ দিয়ে অনবরত লালা ঝরবে, খেতে পারে না, দুধ কমে যায়, গর্ভবতী গাই এর গর্ভপাত হতে পারে ,মহিষের এই রোগের প্রকোপ তুলনামূলকভাবে কিছু কম দেখা যায়। এই রোগ থেকে প্রতিকার পেতে টিকা দিতে হবে তিন মাস বয়সে প্রথম বার। ছয় মাসে দ্বিতীয়বার ও পরে প্রতি ছয় মাস অন্তর বছরে দুই বার টিকা দিতে হবে। অসুস্থতার লক্ষণ বুঝে প্রাণী চিকিৎসকের পরামর্শ নিন।
আরো বিস্তারিত জানতে হলে রিলায়্যান্স ফাউন্ডেশন এর নি:শুল্ক হেল্প লাইন নম্বর এ কল করুন-১৮০০-৪১৯-৮৮০০। তথ্যটি শোনার জন্য ধন্যবাদ
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved. Terms & Conditions. Privacy Policy.