নমস্কার । রিলায়েন্স ফাউন্ডেশন ও শশ্যশ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র,দক্ষিণ24 পরগনা| ছাগল পালন সম্নন্ধে তথ্য। ছাগল ঋতুভিত্তিক প্রজননকারী। বেশির ভাগ ছাগল গরম হয় এবং অক্টোবর থেকে ডিসেম্বর মাসে বাচ্চা দেয়। এমনকি মার্চ থেকে মে মাসের মধ্যে ছাগল গরম হয় গর্ভবতী হয়ে যায়। বেশিরভাগ ছাগলই অক্টোবর ও ফেব্রুয়ারি মাসে বাচ্চা দেয়। তাই ওই সময় ছাগলের যত্ন নেওয়া প্রয়োজন। বাচ্চা প্রসবের পর যদি বাচ্চা ছাগলকে প্রতি ৩০ মিনিট, ২ ঘন্টা, ৬ ঘন্টা এবং ১২ ঘন্টা অন্তর ৭ দিন মা ছাগলের দুধ দেওয়া হয় তবে বাচ্চা সুস্থ থাকে। ছাগলের সাধারণত ১৮-২০ দিনের মাসিক চক্র থাকে। ছাগল সাধারণত ৭২ ঘন্টা গরম থাকে। তাই ছাগল গরমে এলে ১০-১৫ ঘণ্টার মধ্যে পুরুষ ছাগলের সঙ্গে মিশিয়ে দিতে হবে। মিলনের জন্য উন্নত মানের ব্ল্যাক বেঙ্গল বা বেঙ্গল ব্যবহার করা যেতে পারে। আমরা বাইরের রাজ্য থেকে যেমন যমুনাপাড়ি, বিতাল বা সিরোই জাতের ছাগল আনতে পারি এবং দেশীয় ছাগলের সাথে মিশিয়ে দিতে পারি। ছাগল ১০ থেকে ১২ মাসে গর্ভবতী হয় এবং প্রতি ২০টি স্ত্রী ছাগলের জন্য একটি পুরুষ ছাগলের প্রয়োজন হয়। তাই সেই অনুপাতে পালন করতে হবে। ছাগলের গর্ভধারণের সময়কাল ১৪৫ থেকে ১৫৫ দিন এবং এর পরে ছাগলের বংশবৃদ্ধি হয়। আরো বিস্তারিত জানার জন্য কল করুন রিলায়েন্স ফাউন্ডেশন এর নিঃশুল্ক সহায়তা নম্বর ১৮০০৪১৯৮৮০০ তে । তথ্যটি শোনার জন্য ধন্যবাদ।
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||